আগৈলঝাড়া (বরিশাল) সাংবাদদাতাঃ কারিতাস বরিশাল অঞ্চলের আয়োজনে পরিবার দিবস ২০২০ উদযাপন করা হয়েছে। এবারের মুল সুর “পরিবারের ভবিষ্যত প্রজন্ম” এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ এর বরিশাল আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মরত কর্মীবৃন্দ ও তাদের পরিবারের তিন শতাধিক সদস্যদের নিয়ে শুক্রবার নড়াইল জেলার লোহাগড়া নিড়িবিলি পিকনিক ষ্পটে আনন্দঘন পরিবেশে পরিবার দিবস উদযাপন করা হয়েছে।
কারিতাস বরিশাল আঞ্চল আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারীর সভাপত্বিত্তে পিকনিক ষ্পটে পরিবার দিবসে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফাদার লাজারুস গমেজ এসময় উপস্থিত ছিলেন সিষ্টার রেজিনা থামি আইবিভিএস (ভারত), সাংবাদিক প্রবীর বিশ্বাস (ননী), সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিসেস লিয়নী শিখা শিকদার, ফাদার মৃনাল মাইকেল ¤্রুং সিএসসি, ফাদার জোসেফ সুভাষ কস্তা সিএসসি, ফাদার অসীম গন সালভেস সিএসসি, অনল টেরেন্স ডি কস্তা, রিংকু গোমেজ, মিঃ মার্সেল রতন গুদা, মো সাইফুল ইসলাম, আরেফিন সুলতানা, সঞ্জিব চন্দ্র রায় প্রমুখ।
পরিবার দিবসে শিশুসহ সকল বয়সের অংশগ্রহনকারীদের মধ্যে অনুষ্ঠানে ৬টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও লাকী কুপনের মাধ্যমে ভাগ্য পরীক্ষায় বিজয়ীদেরকেও পুরস্কৃত করা হয়েছে।


