× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

পার্বত্য অঞ্চলে দুর্গত মানুষ

পার্বত্য অঞ্চলে কোন দুর্গত মানুষ না খেয়ে থাকবে না -পার্বত্য মন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১২ আগস্ট, ২০২৩

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসন, সেনা, পুলিশ, পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ, পৌর ও অন্যান্য সামাজিক সংগঠনগুলো সম্মিলিতভাবে দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। সরকারি বেসরকারি অনুদান বিতরণ করছে, পাশাপাশি সমাজের অবস্থাসম্পন্ন মানুষ যার যার সাধ্যমতে বন্যা দুর্গতদের জন্য সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রাকৃতিক দুর্যোগের শিকার কোন দুর্গত মানুষ না খেয়ে থাকবে না। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পর্যাপ্ত ত্রাণ বিতরণসহ দুর্গতদের সার্বিক সহযোগিতা প্রদান করছে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পার্বত্য অঞ্চলে দুর্গতদের সহযোগিতায় জেলা পরিষদের মাধ্যমে প্রত্যেক উপজেলার প্রত্যন্ত অঞ্চলে খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ কাজ অব্যাহত রেখেছে বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর।

আজ বান্দরবান সদর বাসস্টেশান এলাকায় বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।

বন্যা দুর্গতদের যাদের বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্যা পরবর্তীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা মেরামতসহ পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। মন্ত্রী বীর বাহাদুর আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দেশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুর্গত কোন মানুষ গৃহহারা বা অন্য কোন অসুবিধার মধ্যে থাকবে না। ক্ষতিগ্রস্ত সকলকে পুনর্বাসন করবে সরকার বলে জানিয়েছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। অস্বচ্ছল দুর্গত মানুষদের যথাযথভাবে পুনর্বাসন ও সাহায্য সহযোগিতা করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি বলে জানান পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর।

বান্দরবান লোকাল ট্রাক, মিনি ট্রাক মালিক সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে এসময় ৫শত শ্রমিককে ৫ কেজি করে চাল হাতে তুলে দেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহআলম, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশ, বান্দরবান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, শ্রমিকলীগের সভাপতি মো. মুছা, মুদি ব্যবসায়ী দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক বিমল কান্তি দাশসহ বান্দরবান লোকাল ট্রাক মিনি ট্রাক মালিক সমবায় সমিতি লিমিটেডের বিভিন্ন সদস্য এবং বিভিন্ন শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..