পানিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

পানিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা :  পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সাথে বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাই স্বামী সাক্ষাৎ করেছেন।

          আজ ২১ অক্টোবর বাংলাদেশ সচিবালয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সাথে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার  সাক্ষাৎ করেন।

          সাক্ষাৎকালে দু’দেশের বন্ধুপ্রতীম সম্পর্ক, স্বাধীনতা সংগ্রাম ও জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান এবং বাংলাদেশের  অর্থনৈতিক অগ্রগতি-সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা অনুষ্ঠিত  হয়।

          ভারতীয় হাইকমিশনার যৌথনদীর বিষয়গুলোর পাশাপাশি অন্যান্য সংশ্লিষ্ট সকল বিষয়ে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে  দু’দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ  সম্পর্কের মাত্রা আরো বেগবান হবে বলে আশা প্রকাশ করেন।

          প্রতিমন্ত্রী বলেন, ভারতের সাথে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করে আশাবাদ ব্যক্ত করেন যে, রাষ্ট্রদূত তার পেশাগত দক্ষতায়  উভয় দেশের এই ঘনিষ্ট সম্পর্ককে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।

          বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে আলোচনার মাধ্যমে পানি সম্পদ-সহ অন্যান্য ক্ষেত্রে উভয় দেশের জনগণের আকাঙ্ক্ষা এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

          এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মাহমুদুল ইসলাম ও উপসচিব নূর আলম উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।