× Banner
সর্বশেষ
সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার কালীগঞ্জে আত্নহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দু’ পা হারালেন যুবক প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার উপমহাদেশের নারী শিক্ষার আলোকবর্তিকা পাইকগাছার ‘ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়’ খাল পুনঃখননে ৭৩ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত দিলেন সালথার ইউএনও বৈরী আবহাওয়ায় আলফাডাঙ্গা পৌর বিএনপির সব ওয়ার্ড সম্মেলন স্থগিত মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালকের পাইকগাছার লোনাপানি কেন্দ্র পরিদর্শন  বিশ্ব জনসংখ্যা দিবসে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল শ্রেষ্ঠত্ব পুরস্কার 

অ আ আবীর আকাশ

লক্ষ্মীপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

Kishori
হালনাগাদ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
অ আ আবীর আকাশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি সংসদীয় আসনে ২৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান প্রার্থীদের মধ্যে এ প্রতীক বরাদ্দ দেন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে জেলার ৪টি আসনে আওয়ামীলীগ, জাতীয় পার্টি, জাসদ, তৃনমূল বিএনপি  ও স্বতন্ত্রসহ বিভিন্ন দলের সর্বমোট ২৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

প্রার্থীরা হলেন-

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন আওয়ামী লীগের ড. আনোয়ার হোসেন খান (নৌকা), জাতীয় পার্টির মাহামুদুর রহমান (লাঙ্গল), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নিয়াজ মাখদুম ফারুকী (মোমবাতি), ন্যাশনাল পিপলস পার্টির মোশাররফ হোসেন (আম), স্বতন্ত্র প্রার্থী এম এ গোফরান (কেতলি), কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন (ঈগল) লড়ছেন।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়ন (নৌকা), জাতীয় পার্টির বোরহান উদ্দিন আহমেদ (লাঙ্গল), জাসদের মো.আমির হোসেন মোল্লা (মশাল), তৃণমূল বিএনপির আব্দুল্লাহ্ আল মাসুদ (সোনালী আঁশ), বাংলাদেশ সুপ্রিম পার্টির জহির হোসেন (একতারা), বাংলাদেশ কংগ্রেস জোটের মো. মনসুর রহমান (ডাব), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. মোরশেদ আলম (চেয়ার), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. শরিফুল ইসলাম (মোমবাতি), মুক্তিজোটের মো. ইমাম উদ্দিন সুমন (চড়ি), স্বতন্ত্র প্রার্থী চৌধুরী রুবিনা ইয়াছমিন লুবনা (তরমুজ) ও মো: ফরহাদ মিয়া (হাত ঘড়ি)।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম ফারুক পিংকু (নৌকা), ঢাকার মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার (ট্রাক), জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন (লাঙ্গল), বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মাহাবুবুল করিম টিপু (হাতুড়ি), তৃণমূল বিএনপির মো.নাইম হাসান (সোনালি আঁশ) ও বাংলাদেশ জাতীয় পার্টির আবদুর রহিম (কাঁঠাল)।

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর মোশাররফ হোসেন (নৌকা), এ আসনে তার প্রতিদ্বন্ধী হিসেবে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি মোহাম্মদ আবদুল্লা আল মামুন (ঈগল), স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ইস্কান্দার মির্জা শামীম (ট্রাক), সাবেক এমপি মামুনের স্ত্রী মাহমুদা বেগম (তবলা), সুপ্রিম পার্টির মো. সোলাইমান (একতারা)।


এ ক্যটাগরির আরো খবর..