র্যাবের গোয়েন্দা প্রধান আজাদ আর নেই

বিশেষ প্রতিবেদক :  সিলেটে জঙ্গিবিরোধী অভিযানের সময় বোমাবিস্ফোরণে গুরুতর আহত র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান আবুল কালাম আজাদ।

র্যাবের আইনও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মোহাম্মদ মুফতি মাহমুদ খান  জানিয়েছেন, রাত ১২টা ৫ মিনিটেশেষ নি:শ্বাস ত্যাগ করেন আবুল কালাম আজাদ।

গত ২৫ মার্চ সিলেটের শিববাড়িতে জঙ্গি আস্তানার কাছে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন আবুল কালাম আজাদ। ওই বিস্ফোরণে দুজন পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হন। আহত হন ৪০ জন। আহত আবুল কালাম আজাদকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও পরেঢাকায় সিএমএইচে আনা হয়। পরদিন অর্থাৎ ২৬ মার্চ  উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।গত ২৯ মার্চ লেফটেন্যান্ট কর্নেল আজাদকে ঢাকায় ফিরিয়ে আনা হয়। এরপর থেকেতিনি ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে র্যাবের পক্ষ থেকে পরে জানানো হয়আবুল কালাম আজাদের প্রথম নামাজে জানাজা বাদ জু্মা সেনানিবাস কেন্দ্রীয়মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় নামাজে জানাজা র্যাব দপ্তরে বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে। পরে বনানীতে ঢাকা সামরিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।