দুলাভাইরা মিলে ধর্ষণে গর্ভবতী অষ্টম শ্রেণির ছাত্রী সন্তান নিয়ে পুলিশের দ্বারে

উত্তর দিনাজপুরে দুলাভাইরা মিলে ধর্ষণ করে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে।  ধর্ষণের ফলে গর্ভবতী হয়ে সন্তানের জন্ম দিয়েছে কিশোরী।

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানায় রোববার (৫ জুলাই) চারদিনের শিশু সন্তানকে কোলে নিয়ে পুলিশের দ্বারস্থ হয় ওই কিশোরী। ঘটনা শুনে অবাক পুলিশ।

জানা গেছে, ওই কিশোরী ও তার মা চারদিনের সন্তানকে নিয়ে থানায় হাজির হয়েছিলেন। অপ্রত্যাশিত দৃশ্য দেখে কর্মরত পুলিশ রীতিমতো স্তম্ভিত হয়ে যায়। এরপর সোমবার  নির্যাতিত ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়।

স্থানীয় রাধিকাপুরের ওই কিশোরী অভিযোগ করে, গেল বছরের অক্টোবরে দুর্গাপূজার দশমির সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। চাঁদপুকুর মাঠের মেলায় নিয়ে যাওয়ার নামে নদী সংলগ্ন বাঁধে তাকে ধর্ষণ করে বুড়িডাঙা ও চপরইয়ের বাসিন্দা দুলাভাইরা। সন্ধ্যায় ঘটনাটির পর পান্ডারার সুমিত বর্মণও তার ওপর শারীরিক নির্যাতন চালান।

অভিযোগকারী ওই কিশোরী জানায়, ধর্ষণকারী ওই তিনজন তার সম্পর্কে দুলাভাই হন। ধর্ষণের পর দুলাভাইয়েরা তাকে হুমকি দেয়- ঘটনার কথা কাউকে জানালে মেরে ফেলা হবে।

কিশোরীর মা জানান, ২ জুলাই দুপুরে বাড়িতে তার মেয়ে সন্তান জন্ম দেয়। মেলা দেখানোর কথা বলে মেয়ের যারা সর্বনাশ করেছে তাদের বিচার চেয়েছেন তিনি।

এদিকে কিশোরীর জবানবন্দির জন্য সোমবার তাকে রায়গঞ্জ জেলা আদালতে পাঠায় পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।