× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

নিজস্ব প্রতিবেদক

পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর

ACP
হালনাগাদ: সোমবার, ২৫ মে, ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর

পাটুরিয়া-আরিচা ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও বিভিন্ন অনিয়মের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান ।

আজ পাটুরিয়া-আরিচা ফেরিঘাট ও লঞ্চঘাটে নৌপথে ঘরমুখো মানুষের ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি ও কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ নির্দেশ প্রদান করেন।

পরিদর্শনকালে নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক গঠিত পাটুরিয়া ফেরিঘাটে দায়িত্বপ্রাপ্ত ভিজিল্যান্স টিমের টীম লিডার ও মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ এমরান হোসেন যাত্রীবেশে টিকিট ক্রয় করতে গিয়ে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের সত্যতা পান। এর প্রেক্ষিতে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

মানিকগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে লুজ টিকিটিং এজেন্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একইসঙ্গে নৌপরিবহন প্রতিমন্ত্রী বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারির নির্দেশনাসহ ইজারার চুক্তির শর্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্হা গ্রহণপূর্বক অবিলম্বে মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও, পাটুরিয়া ৫ নম্বর ঘাটের টিকিট কাউন্টারে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যকে ভাড়া আদায়ের কার্যক্রমে সম্পৃক্ত করা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা প্রমাণ হওয়ার প্রেক্ষিতে বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আব্দুস সালামকে তাৎক্ষণিকভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। তার জবাব সন্তোষজনক না হলে বিভাগীয় মামলা দায়ের করার নির্দেশনা প্রদান করেন ।

একই ঘটনায় সংশ্লিষ্ট আনসার সদস্য ও কাউন্টারের দায়িত্ব পালনরত বিআইডব্লিউটিসির উচ্চমান সহকারী মোঃ তারেক হোসেনকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি এ অনিয়ম ও দায়িত্বে অবহেলার ঘটনায় তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সে বিষয়ে মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশনা প্রদান করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..