× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, নরওয়ের কাছে জয় অধরাই রইল সেলেসাওদের আজ ৬ জুলাই (২১ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপে হলান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায়, শেষ মুহূর্তের নেইমার গোলেও রক্ষা হয়নি

পাটকেলঘাটায় গৃহবধুকে খুঁটিতে বেঁধে অমানসিক নির্যাতন

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি  ॥ পাটকেলঘাটার কৈখালী গ্রামে চা দোকানের চুলা ভাংচুরের দায় চাপিয়ে গৃহবধু বাজারি মন্ডল (৫০) কে মারধর করে শাড়ি কাপড়ে বেঁধে  রাখার তিন ঘন্টা পর থানা পুলিশ তাকে উদ্ধার করেছে । এ ঘটনায় জড়িত দু জনকে আটক করা হয়েছে।

ঘটনাটি শুক্রবার সকালে পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের কৈখালি গ্রামে ঘটেছে বলে জানা গেছে। অমানসিক নির্যাতনে আহত গৃহবধু বাজারি মন্ডলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনাস্থল কৈখালি গ্রামের কিশোর মন্ডল ও ইউপি সদস্য তপন কুমার বাছাড় জানান, বাজারি মন্ডলের স্বামী নিরঞ্জন মন্ডলের বসত বাড়ি লাগোয়া খাস জমিতে একই পাড়ার  নিত্যানন্দ সরকার একটি চায়ের দোকান করেছেন। এজন্য প্রতিমাসে ২০০ টাকা ভাড়াও দেন তিনি। তারা জানান, গত কয়েক মাস যাবত নিত্যানন্দ খাস জমির বিপরীতে ভাড়া দেওয়া বন্ধ করে আদালতে মামলা করেন। এ নিয়ে বাজারি মন্ডল ও নিত্যানন্দদের মধ্যে প্রায় ঝগড়াঝাটি হয়। বৃহস্পতিবার নিত্যানন্দের লোকজন বাজারি মন্ডলকে কিল চড় থাপ্পড় মেরে আহত  করে। গতকাল সকালে দোকানে এসে নিত্যানন্দ  দেখেন তার চায়ের চুলা কে বা কারা ভাংচুর করেছে ।

এরপরই  বাজারি গতকাল সকাল ৬ টায়  নিত্যানন্দকে বলেন, ‘ হয় ঘরের ভাড়া দাও, নয়তো ঘর ছাড়ো’ । এতে ক্ষিপ্ত হয়ে নিত্যানন্দ  তার ভাই বিশু, পুলক ও মহানন্দ সরকার ও তাদের স্ত্রী তিলকা, মিনতি এবং শৈব্বা সরকার বাজারি মন্ডলকে লাঠিসোটা দিয়ে মারধর করে দোকানের একটি খুঁটিতে নিজের শাড়ি পেচিয়ে বেঁধে রাখে। এ সময় তারা প্রচার দেয় বাজারি মন্ডল তার দোকানের ইটের চুলা ভাংচুর করেছেন।বাজারি একই গ্রামের নিরঞ্জন মন্ডলের স্ত্রী। এ ঘটনায় মিথ্যা প্রচার দিয়ে সাজানো নাটক বলে নিরঞ্জন মন্ডল অভিযোগ করেন।

ইউপি মেম্বর  তপন  জানান, বাজারির বাড়ির সদস্যরা এসে তাকে রক্ষা করার চেষ্টা করেও ব্যর্থ হন। এ সময় তারা বিষয়টি পাটকেলঘাটা থানার ওসিকে জানালে এস আই আসলামকে দ্রুত ঘটনাস্থলে পাঠান। তিনি ঘটনাস্থলে পৌছিয়ে বাজারির শরীরের বাঁধন খুলে উদ্ধার পূর্বক চিকিৎসার জন্য তালা স্বাস্থ্য কমপ্লেক্রে পাঠান। এ ঘটনায় পুলিশ জড়িত নিত্যানন্দ সরকার ও বিষু সরকারকে আটক করেছে।


এ ক্যটাগরির আরো খবর..