× Banner
সর্বশেষ
ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি

পাইকগাছায় খাদ্য বান্ধব কর্মসূচি ব্যাহত : ৭শ মেট্রিক টন চাল ফিরত

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা) থেকে ॥ খুলনার পাইকগাছায় স্থানীয় জনপ্রতিনিধি ও সরকার দলীয় লোকদের মধ্যে দ্বন্দ্ব, স্বজনপ্রীতি, অনিয়ম-দূর্নীতি এবং মামলা-মোকদ্দমার কারণে খাদ্য বান্ধব কর্মসূচি বার বার ব্যাহত হচ্ছে। ফেরৎ গেছে প্রায় ৭শ মেট্রিক টন চাল। ফলে প্রকৃত হতদরিদ্র পরিবারগুলো এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে।

জানা গেছে, খুলনার পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে কপিলমুনি ও গড়ইখালী ইউনিয়নে একবার খাদ্য কর্মসূচি সফল হলেও ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে খাদ্য কমিটির নামে মামলা, স্বজনপ্রীতি ও দূর্নীতির কারণে থানায় মামলার কারণে সেপ্টেম্বর মাসের কর্মসূচি বাতিল হয়। ২য় বার মাসিক মিটিংএ গত ১৬ অক্টোবর সকল ইউনিয়ন থেকে সংশোধনী তালিকা জমা দেয়ার কথা থাকলেও অধিকাংশ ইউনিয়ন থেকে তা জমা পড়েনি। একই সাথে অঙ্গীকারনামা জমা দিতে বলা হলেও এ পর্যন্ত ১০টি ইউনিয়নের মধ্যে গড়ইখালী, কপিলমুনি, চাঁদখালী, লতা ও লস্কর ইউনিয়ন জমা দিলেও অন্যগুলো এখনও জমা পড়েনি। ১নং হরিঢালী ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজুর সাথে স্থানীয় আওয়ামীলীগ নেতাদের তালিকা প্রণয়নে দ্বন্দ্বের কারণে কোন তালিকা জমা না দেয়ায় উপজেলা খাদ্য কমিটি ও উপজেলা নির্বাহী অফিসার তাকে শোকজ করেন। এখনও পর্যন্ত কোন জবাব দেয়া হয়নি বলে সংশি¬ষ্ট সূত্রে জানা গেছে।

গত সোমবার খাদ্য কমিটির অপর এক জরুরী সভায় ২য় বারের কর্মসূচি বাতিল করে আগামী ৩ নভেম্বর পুনঃরায় অঙ্গীকারনামা সহ সকল শর্ত পূরণ করে তালিকা জমা দেয়ার জন্য চূড়ান্ত ভাবে বলা হয়।

দেখা গেছে, গত ২ মাসের সুফল থেকে ১০টি ইউনিয়নের ১৩ হাজার ১২৩টি কার্ডের বিপরীতে প্রতি মাসে ৩৯৩ মেট্রিক টন ৬শ ৯০ কেজি চাল ফেরৎ গেছে। এদিকে চাঁদখালী, সোলাদানা ও লস্কর ইউনিয়নের কয়েকজন জনপ্রতিনিধির স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে অভিযোগ হয়েছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিদর্শক মনিরুল ইসলাম সিদ্দিকী অভিযোগের সকল বিষয়ে স্বীকার করেন বলেন, ইতিমধ্যে আমি কপিলমুনি ইউনিয়নের ডিলার দেলোয়ার খান ও সংশিষ্ট ইউপি সদস্য আজিজুর বিশ্বাসের বিরুদ্ধে পাইকগাছা থানায় ১৩/১৬ নং মামলা করেছি। এছাড়া উপজেলা সহকারী জজ আদালতে লতা ইউনিয়নের বিধান রায় বাদী হয়ে উপজেলা খাদ্য কমিটিকে বিবাদীকে দেঃ ১৮২/১৬ নং মামলা দায়েরের বিষয়টি তিনি নিশ্চিত করেন।

উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী বলেন, প্রত্যেক ইউনিয়নে কিছু সমস্যা ছিল। যা সোমবারের মিটিংএ যাছাই-বাছাই করা হয়েছে। এ মাস থেকে কর্মসূচি কার্যকর হবে বলে আশা করছি।


এ ক্যটাগরির আরো খবর..