× Banner
সর্বশেষ
জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন ববি’র ১৮ শিক্ষক

Kishori
হালনাগাদ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩
ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড

গবেষণায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্বরূপ ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৮ জন শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের তিনজন করে মোট ১৮ জন শিক্ষকের মাঝে মর্যাদাপূর্ণ এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

বুধবার সকালে ববি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, ৩১ অক্টোবর বিকেলে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ সম্মাননা প্রদান করা হয়েছে। গবেষণা ও সম্প্রসারণ অফিসের আয়োজনে গবেষণা প্রবন্ধের ওপর সম্মাননা পেয়েছেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ড. মোঃ মঞ্জুর আহমেদ, ড. ধীমান কুমার রায় ও মোঃ আব্দুল্লাহ সালমান। জীববিজ্ঞান অনুষদের ড. এটিএম রফিকুল ইসলাম, সাবেক প্রক্টর ড. সুব্রত কুমার দাস ও তাসনিম জেরিন। ব্যবসায় শিক্ষা অনুষদের ড. আব্দুল্লাহ আল মাসুদ, ড. মল্লিকা সাহা ও ড. মোঃ সোহেল চৌধুরী। সামাজিক বিজ্ঞান অনুষদের অপূর্ব রায়, সাদেকুর রহমান ও ড. ইসরাত জাহান। আইন অনুষদের সাদেকুর রহমান, সরদার কায়সার আহমেদ ও আলমগীর হোসেন। কলা ও মানবিক অনুষদ থেকে অ্যাওয়ার্ড পেয়েছেন টুম্পা সাহা ও খাদিজা আক্তার।

সূত্রে আরও জানা গেছে, ২০২২ সালের জানুয়ারি মাস থেকে চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত বিভিন্ন জার্নালে প্রকাশিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দের গবেষণা প্রবন্ধের ওপর ভিত্তি করে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন, ববি’র ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। গবেষণা ও সম্প্রসারণ অফিসের পরিচালক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন, মার্কেটিং বিভাগের প্রভাষক সায়মা আক্তার প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..