মুজিবনগরে ২দিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগীতার ১ম দিন শেষ

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুরের মুজিবনগরে ২দিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতার ১ম দিন শেষ হয়েছে। উপজেলার গৌরীনগর গ্রামবাসীর আয়োজনে শুক্রবার সারাদিন ব্যপি নৌকা বাইচ প্রতিযোগিতার ১ম পর্ব শেষ করে ২য় পর্বেল অর্ধেক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগীতায় মুজিবনগর উপজেলার মোট ১২টি দল অংশগ্রহন করে। প্রতিটি দলে ১১জন সদস্য নেয়। প্রতিযোগিতায় মোট ৬টি গ্রুপ খেলা করে। ১ম রাউন্ড খেলায় আবুসাইম এর দল সময়মত উপস্থিত না হওয়ার কমিটির সিদ্ধান্তে কিয়াউদ্দীনের দল বিজয়ী লাভ করে, বাদশ্যা এন্টার প্রাইজের বিপক্ষে খেলে আবুল কালাম আজাদের দল বিজয়ী হয়, রবিউলের বিপক্ষে খেলে সোহাগের দল বিজয়ী হয়, জসীমউদ্দীনের বিপক্ষে খেলে জামারুল ইসলামের দল বিজয়ী হয়, আজিনুলের বিরুদ্ধে খেলে ফিরাতুল ইসলামের দল বিজয়ী হয় এবং সিরাজুল ইসলামের বিপক্ষে খেলে ফিরেজের দল বিজয়ী হয়। আউক্ত খেলা রেফারি করেন আশরাফুল ইসলাম রকেট।

আগামীকাল শনিবার ২য় পর্বের বাকি খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। প্রতিযোগীতায় ১ম পুরষ্কার একটি বড় ছাগল, ২য় পুরষ্কার একটি ছোট ছাগল, ৩য় পুরষ্কার ২টি রাজহাঁস নির্ধারণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।