মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর শহরের পুরাতন সরকারী কাজী অফিস পাড়ার সাদ সাখওয়াত সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পবিত্র ধর্ম গ্রন্থ কুরআন শরিফ বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় শহরের কিবরিয়া মিয়ার বাগানে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের সহযোগিতায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় কুরআন শিক্ষা শেষে শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করা হয়েছে। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক আবু সাঈদের সভাপতিত্বে কুরআন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র সৈয়দ মঞ্জুরুল কবীর রিপন । এসময় অন্যদের মধ্যে ইসলামী ফাউন্ডেশনের মডারেটর মাও. আব্দুল ওহাব, শিক্ষক মাও. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।