৭ মে সম্ভাব্য বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ

বিশেষ প্রতিবেদকঃ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের দিন পিছিয়েছে। উৎক্ষেপণের সম্ভাব্য তারিখ ৭ মে হতে পারে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার।

বুধবার বিটিআরসি ভবনে এক আলোচনা অনুষ্ঠানে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, উৎক্ষেপণ প্রক্রিয়া জটিল হওয়ায়, বার বার তারিখ পেছানো হচ্ছে। আলোচনা অনুষ্ঠানে, স্যাটেলাইট পরিচালনার খরচ তুলতে, বাণিজ্যিক নীতি নেয়ার পরামর্শ দেন বক্তারা।

দেশি চ্যানেলগুলো যাতে এই স্যাটেলাইট ব্যবহার করতে পারে, তার বিকল্প ব্যবস্থা নেয়ার দাবিও জানান তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।