ভারতে নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই দিনে অন্তত ৩৭ মাওবাদী নিহত

বিশেষ প্রতিবেদকঃ ভারতের মহারাষ্ট্রে নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই দিনে অন্তত ৩৭ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। মহারাষ্ট্র-ছত্রিশগড়ের সীমান্তবর্তী জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন তারা।

প্রশাসন জানিয়েছে, রোববার প্রায় চার ঘণ্টা সংঘর্ষের পর নারীসহ ১৬ বিদ্রোহীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নদীপথে পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন আরো অনেকে। পরদিন ইন্দ্রাবতী নদীতে মরদেহ ভেসে উঠতে শুরু করে। উদ্ধার করা হয় আরো ১৫ মরদেহ। সোমবার একই এলাকায় পুলিশের অভিযানে নিহত হয় ছয় বিদ্রোহী।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবে, ২০০৯ সাল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত মাওবাদী বিদ্রোহে সাড়ে পাঁচ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।