× Banner
সর্বশেষ
নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন

ফেরিতে মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন ও নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

Kishori
হালনাগাদ: সোমবার, ২৯ জুলাই, ২০১৯

গতকাল ২৮ জুলাই ইন্ডিপেন্ডেন্ট টিভি চ্যানেলে প্রচারিত ‘অতিরিক্ত সচিবের জন্য বিলম্ব ঃ প্রাণ গেল অ্যাম্বুলেন্সের রোগীর’ শিরোনামে এবং আজ ২৯ জুলাই বিভিন্ন দৈনিকে প্রায় একই শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি নৌপরিবহন মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। সংবাদটি সম্পূর্ণ সঠিক নয়; জনমনে ভুল বুঝাবুঝির অবসানের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় নি¤েœাক্ত ব্যাখ্যা প্রদান করেছে।

ব্যাখ্যা

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ফেরিতে যাত্রী ও পণ্য পরিবহনের সেবায় নিয়োজিত। বিআইডব্লিউটিসি বর্তমানে প্রবল ¯্রােতের মধ্যেও ফেরি সার্ভিস চালু রেখেছে। তারা সবসময় অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহন পারাপারে জরুরি সার্ভিস প্রদান করে থাকে।

সেদিনের দুঃখজনক মৃত্যুর ঘটনা তদন্তের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহনওয়াজ দিলরুবা খান এর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন-নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব শাহ হাবিবুর রহমান হাকিম। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সংবাদে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুস সবুর মন্ডল ও তার গাড়ির বিষয়ে বলা হয়েছে। প্রকৃতপক্ষে নৌপরিবহন মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থায় আব্দুস সবুর মন্ডল নামে কোন অতিরিক্ত সচিব বা যুগ্মসচিব বা কোন অফিসার নেই। সেদিন নৌপরিবহন মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থার নামে কেউ কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে ফেরি পারাপার করেননি।


এ ক্যটাগরির আরো খবর..