× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

‘গল্প নয় সত্যি’ নিয়ে আসছে নাবিলা

admin
হালনাগাদ: সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: মাসুমা রহমান নাবিলা, এই সময়ের জনপ্রিয় উপস্থাপিকা, মডেল, অভিনেত্রী। সম্প্রতি অমিতাভ রেজার আয়নাবাজি সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি।

অভিনয় করলেও উপস্থাপনা তার দরদের জায়গা। তারই ধারাবাহিকতায় এবার তিনি উপস্থাপনা করবেন বাংলাদেশ টেলিভিশনের নতুন ম্যাগাজিন অনুষ্ঠান গল্প নয় সত্যি

এ অনুষ্ঠান প্রসঙ্গে নাবিলা বলেন, ‘দেশের মানুষের ইতিবাচক কাজের গল্প নিয়ে সাজানো হয়েছে এ অনুষ্ঠানটি। আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলেও এমন কিছু মানুষ রয়েছেন যারা দেশের জন্য অনেক কল্যাণমূলক কাজ করে যাচ্ছেন। কিন্তু তারা ফোকাসে আসছেন না। এমন মানুষদের খোঁজে বের করে তাদের নিয়ে সাজানো হয়েছে এ অনুষ্ঠানটি। আমি কাজটি নিয়ে খুবই অ্যাকসাইটেড।’

জাইকা ও বিটিভি যৌথভাবে নির্মাণ করছেন এ অনুষ্ঠানটি। ১৯ জানুয়ারি রিহার্সেল হবে। ২০ জানুয়ারি থেকে অনুষ্ঠানের প্রথম পর্বের শুটিং শুরু হবে। ৩০ কিংবা ৩১ জানুয়ারি বিটিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে বলেও জানিয়েছেন নাবিলা।

নাবিলা উপস্থাপনায় আসার আগে শার্প ব্লেডের একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হন। এ ছাড়া ফেয়ার অ্যান্ড লাভলী, বাংলালিংক থ্রি জি, আমিন জুয়েলার্সের বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবেও কাজ করেছেন এ অভিনেত্রী।


এ ক্যটাগরির আরো খবর..