শার্শায় ফেনসিডিলসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি

শার্শায় ফেনসিডিলসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি
আঃজলিল, শার্শা (যশোর) প্রতিনিধিঃ যশোরের শার্শায় ৮৭ বোতল ফেনসিডিলসহ ডাবলু হোসেন (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সকালে সীমান্তবর্তী শালকোলা মাঠ থেকে তাকে আটক করা হয়। আটক ডাবলু   উপজেলার শিববাস গ্রামের মৃত ইসহাক হোসেনের ছেলে।
যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল সেলিম রেজা জানান,গোপন সংবাদে জানা যায়, ভারত থেকে ফেনসিডিলের একটি চালান পাচার হয়ে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করছে।এমন সংবাদের ভিত্তিতে শালকোনা বিওপি ক্যাম্পের সদস্যরা সীমান্তবর্তী শালকোনা মাঠে অভিযান চালায়।
এসময় একটি প্যাকেটে রক্ষিত ৮৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ডাবলু নামে এক পাচারকারীকে আটক করে। এব্যাপারে আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসীর দাবি, মাদকসহ কোন পাচারকারী বা মাদক ব্যবসায়ী আটক হলে তাদের বাড়িতে মাদক ব্যবসায়ীর বাড়ি বলে রং দিয়ে লিখে চিহ্নিত করা হোক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।