পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি লেখক ও সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।
সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধ ও গল্প পাঠে অংশ গ্রহন করেন, এ্যাড. শফিকুল ইসলাম কচি, লেখক ও প্রধান শিক্ষক শিব শংকর রায়, কবি অসিম রায়, রোজী সিদ্দিকী,ফারজানা আক্তার ময়না, রাবেয়া আক্তার মলি, লিনজা আক্তার মিথিলা, তৃষা বিশ্বস, অর্থী সরকার,তমালিকা দাস, মিতু সেন, শাহিনুর রহমান প্রমুখ।





