× Banner
সর্বশেষ
বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক মন্ত্রী-এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব লেবাননে নিহত দুই রেমিট্যান্সযোদ্ধার মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সংসদে বিশেষ কমিটির ১২ সুপারিশ গৌরনদীর বাকাই সাহা পাড়ায় লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষে তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান  দুই বেলা চলবে সংসদ অধিবেশন, শেষ হবে ৯ জুলাই ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী কোটালীপাড়ায় ১০কেজি গাঁজাসহ ভ্যানচালক আটক

পাইকগাছায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ মার্চ, ২০১৯

ইমদাদুল হক,পাইকগাছা,(খুলনা)।।  পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে উপজেলা সদরের সকল শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযাগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলন, উপেজলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, ওসি এমদাদুল হক শেখ, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার।

প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, আবুল হোসেন শেখ, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, সাংবাদিক আব্দুল আজিজ, শিক্ষার্থী মুশফিকু জানাত মৌসি ও সৈয়দা তানহা জেরিন। উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..