× Banner
সর্বশেষ
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিটি নাগরিককে সম্পৃক্ত হতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক মন্ত্রী-এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব লেবাননে নিহত দুই রেমিট্যান্সযোদ্ধার মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সংসদে বিশেষ কমিটির ১২ সুপারিশ গৌরনদীর বাকাই সাহা পাড়ায় লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষে তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান  দুই বেলা চলবে সংসদ অধিবেশন, শেষ হবে ৯ জুলাই ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী

ধামইরহাটে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ মার্চ, ২০১৯

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :  নওগাঁর ধামইরহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে নানা আয়োজন করে উপজেলা প্রশাসন।

রবিবার সকাল ৯ টায় পরিষদ চত্বর থেকে ১টি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে স্মৃতিসৌধ চত্বরে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ধামইরহাট সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. আতাউর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এমরান আলী, কৃষি অফিসার সেলিম রেজা, মৎস্য কর্মকর্তা আ. হান্নান, ওসি জাকিরুল ইসলাম, এস.আই পিযুষ কান্তি কর্মকার, সঞ্চালক ও উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান প্রমুখ।

অনুষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনও গনপতি রায়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..