খুলনার পাইকগাছায় পিকেএসএফ-এর সহযোগিতায় ,আরআরএফ উদ্যোগে উপকারভোগী সদস্যদের মধ্যে মেধাবী ২জন সন্তানকে মাঝে ১২হাজার টাকা করে ২৪হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারে দপ্তরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এ টাকা প্রদান করেন।
খুলনা জোনের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে, বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক আরআরএফ চুকনগর অঞ্চল এর মোঃ মুশফিকুর রহমান।
আরোও উপস্থিত ছিলেন,গদাইপুর শাখার ব্যবস্থাপক মনি শংকর মন্ডল, এম আই এস অফিসার উজ্জ্বল কুমার মল্লিক, সমাজ উন্নয়ন কর্মকর্তা শেখ আরিফুর রহমান, প্রিতম সাহা প্রমুখ।





