× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

পাইকগাছার শিল্পপতি ফসিয়ার রহমানের মৃত্যুতে ৭ দিনের শোক কর্মসূচি ঘোষনা

admin
হালনাগাদ: শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আলহাজ্ব ফসিয়ার রহমানের মৃত্যুতে ৭ দিনের শোক কর্মসূচি পালন ও ১ দিনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষনা দিয়েছে ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা মহা বিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে ফসিয়ার রহমানের মৃতদেহ শুক্রবার রাতে যে কোন সময় সিঙ্গাপুর থেকে পাইকগাছায় পৌছাতে পারে এবং শনিবার জানাযা শেষে চেঁচুয়া গ্রামস্থ পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশেই শায়িত করা হতে পারে আলহাজ্ব ফসিয়ার রহমানকে। উল্লেখ্য, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, পাইকগাছা বনানী সংঘের সভাপতি এ্যাডঃ স ম বাবর আলী, সুন্দরবন স্পোর্টিং ক্লাবের সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, খুলনা জেলা হ্যাচারী চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির সভাপতি জাহিদ হাসান মুন্না, সহ-সভাপতি জিএম ইকরামুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রবিন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, উপজেলা পূজা পরিষদের সভাপতি সমিরণ সাধু, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি ডাঃ শেখ মোঃ শহিদ উল্লাহ, সাধারণ সম্পাদক প্রভাষক মাসুদর রহমান মন্টু, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক মোঃ দাউদ শরীফ, উপকূল সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, বনানী সংঘের সহ-সভাপতি জিএম আজহারুল ইসলাম, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..