× Banner
সর্বশেষ
সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

পাইকগাছায় গরু চোরাই সিন্ডিকেটের ৩ সদস্য আটক

admin
হালনাগাদ: শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা থানা পুলিশ আন্তজেলা গরু চোরাই সিন্ডিকেটের ৩ সদস্যকে আটক, ব্যবহৃত পিকআপ জব্দ ও চোরাইকৃত গরু উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানা পুলিশের এসআই স্বপন রায় সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার রাত ৩ টার দিকে আলমতলা মোড় নামক স্থানে অভিযান চালিয়ে চোরাইকৃত গরু সহ আন্তজেলা গরু চোরাই সিন্ডিকেটের ৩ সদস্য উপজেলার গজালিয়া গ্রামের শেখ গোলাম রব্বানীর ছেলে শেখ মাসুদ (৪০), মৃত পীর আলী সরদারের ছেলে বাদশা সরদার (২৭) ও রফিকুল ইসলামের ছেলে রুবেল সরদার (২৩) কে আটক করে। এ সময় তাদের ব্যবহৃত খুলনা মেট্রো- ন-১১-০৫০৫ নং পিকআপটি জব্দ করে। এ ঘটনায় উত্তর খড়িয়া গ্রামের মৃত নরেন্দ্রনাথ হালদারের ছেলে পরিতোষ হালদার বাদী হয়ে আটক ৩ জন সহ অজ্ঞাত ৫/৭ জনকে আসামী করে থানায় মামলা করে। যার নং- ১৩। তাং- ১১/০৮/১৬। আটক ৩ চোরকে ১০ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি মারুফ আহম্মদ জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..