পাঁচ বাংলাদেশিকে রাজশাহী সীমান্ত থেকে ধরে নিয়ে গেছে বিএসএফ

দি নিউজ ডেক্সঃ রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

পবার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল এদের পরিচয় নিশ্চিত করেছেন। তিনি জানান, চরে গরু চরাতে গিয়েছিলেন কয়েকজন। এদের মধ্যে এই পাঁচজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধরে নিয়ে যাওয়ার আগে এক রাখালকে নির্যাতন করেছে বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহীর-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বাংলাদেশিদের ধরে নিয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সীমান্ত থেকে চার-পাঁচজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে আমাদের কাছে খবর আছে। বিজিবি অধিনায়ক জানান, পতাকা বৈঠকের জন্য তারা বিএসএফকে চিঠি দিয়েছেন। শনিবার সকালে পতাকা বৈঠক হতে পারে। পতাকা বৈঠকের মাধ্যমে রাখালদের ফিরিয়ে আনা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।