“পাঁচবিবিতে সরকারী সম্পত্তি উদ্ধারে ইউএনওর তত্‍পরতা”

মো: ইমন, পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি: জয়পুরহাট পাঁচবিবি উপজেলায় কর্মরত সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর উদ্দীন আল ফারুকের চেষ্টায় সরকার ফিরে পেতে চলছে উপজেলার বিভিন্ন জায়গাতে লুকিয়ে থাকা সরকারি খাশ জায়গা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি। শক্ত হাতে হাল ধরেছেন তিনি। যার নিকট অন্যায়ের কোন আপষ নেই। উপজেলায় মাদক ব্যবসা,মাদক সেবনকারী,বাল্য বিবাহ,ইভটিজিং,দুর্নিতী,চাঁদাবাজ,সন্ত্রাস নির্মুল করতে এবং উপজেলাবাসিকে শান্তি ও নিরাপদে রাখতে নিরলস ভাবে কাজ করছেন তিনি। সুধু অপরাধ ক্ষেত্রেই নয়। সমাজ সেবায় অগ্রণী ভুমিকা পালন করেন তিনি। উপজেলার শিক্ষার মান উন্নতি করতে কড়া নজরে রেখেছে শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে। তাই তার নাম নিয়ে কথা ওঠো হাটবাজারে। সম্প্রতী ঘটে যাওয়া জামায়েত বিএনপির ডাকা টানা হরতাল কর্মশসুচিতেও উপজেলাকে নিয়ন্ত্রনে রেখেছিলেন তিনি। ফলে জনগনের বিপদের বন্ধু বলেও থাকেন অনেকে। তাই জনগন ন্যায় বিচার পেতে ছুটে যায় ইউএনও অফিসে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।