× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

পরোপকারীর কারনে প্রাপ্ত ভালবাসার চাইতে বড় প্রাপ্তি আর কিছু নেই- পুলিশ সুপার হামিদুল আলম

admin
হালনাগাদ: শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: মানুষকে হয়রানি না করে কল্যানের জন্য কাজ করতে পারলেই পাওয়া যাবে অফুরন্ত ভালবাসা। অন্যের অন্ন কেড়ে নিয়ে নিজের সন্তানের মুখে তুলে বিলাসিতার মধ্যে থাকলে কখনই সুখ পাওয়া যায় না। ভাল থাকার জন্য অধিক অর্থের প্রয়োজন হয় না। প্রয়োজন একটি সুন্দর মন ও সততার সাথে দায়িত্ব পালন। নিজ নিজ জায়গা থেকে সততা ও যোগ্যতার সাথে কাজ করতে পারলেই একটি ভাল সমাজ উপহার দেয়া সম্ভব। পরোপকারীর কারণে প্রাপ্ত ভালবাসার চেয়ে বড় প্রাপ্তি আর কিছু নেই।

বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর প্রেস ক্লাব আয়োজিত পুলিশ সুপারের বিদায় অনুষ্ঠানে কথাগুলো বলেছেন বিদায়ী পুলিশ সুপার হামিদুল আলম। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, তড়িৎ কিছু করতে গিয়ে কোনক্রমেই যাতে ভূল তথ্য পরিবেশন না হয় সেদিকে সাংবাদিকদের খেয়াল রাখা প্রয়োজন। কারণ সাংবাদিকরা জাতীর দর্পণ। কোন লেখনির মাধ্যমে যাতে সাধারণ ও নিরাপরাধ মানুষ ক্ষতির শিকার না হয় বা কোন ভূল তথ্যের জন্য কোন সম্মানি মানুষের মান ক্ষুন্ন না হয় সেদিকে সাংবাদিকদের লক্ষ্য রাখতে হবে। জবাবদিহিতার মধ্য দিয়ে নিজের দায়িত্ব সম্পর্কে খেয়াল রাখা দরকার। কর্মের মাধ্যমে মানুষের চরিত্র পস্ফুটিত হয়। মানুষের আস্থা অর্জন করা সম্ভব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খাঁন আলো।

বক্তব্য রাখেন প্রেস ক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্য। সঞ্চালনা করেন উপদেষ্টা কামারুজ্জামান। বক্তব্য রাখেন, সহকারি পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সিনিয়র সাংবাদিক ওয়াজেদুল হক জেদু, গোলাম মোস্তফা, মহসিন আলী, ফজলুল হক মন্টু। অনুষ্ঠানের প্রথমেই পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নেয় সিনিয়র সাংবাদিক মেহের আমজাদ। ক্রেষ্ট প্রদান করেন সাংবাদিক আবু আক্তার। অনুষ্ঠানে জেলার ইলেকট্রনিক্স ও প্রীন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..