× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়েতের সঙ্গে রাজনীতি করবে না কাদের সিদ্দিকী

admin
হালনাগাদ: শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ সন্ত্রাস ও জঙ্গিবাদ ইস্যু এবং দেশের চলমান পরিস্থিতি নিয়ে ২০ দলীয় জোটের প্রধান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে কাদের সিদ্দিকী জানান, তিনি জামায়েতের সঙ্গে রাজনীতি করবে না।

আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে গুলশানে বেগম জিয়ার বাসভবনে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

কাদের সিদ্দিকীর নেতৃত্বে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিনিধি দলে ছিলেন মিসেস নাসরিন সিদ্দিকী, মহাসচিব হাবিবুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম।

২০ দলীয় জোট নেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। এছাড়াও সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বৃহত্তর জাতীয় ঐক্য নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..