পাইকগাছায় ভোক্তা অধিকার ও র‌্যাবের যৌথ অভিযানে ৪ টি তেলকলে ৫ লক্ষ টাকা জরিমানা

পাইকগাছায় ভোক্তা অধিকার ও র‌্যাবের যৌথ অভিযানে ৪ টি তেলকলে ৫ লক্ষ টাকা জরিমানা

পবিত্র রমজানে সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করণে সোমবার (১১ এপ্রিল) সকালে খুলনার পাইকগাছা উপজেলার বানিজ্যিক কেন্দ্র কপিলমুনিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাবের যৌথ অভিযানে ৪ টি তেল কলে ৫ লক্ষ টাকার জরিমানা আদায় করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক শিকদার শাহিনুর রহমান ও র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম’র নের্তৃত্বে বাজার মনিটরিং ও অভিযানে এসময় কপিলমুনির উৎসব ওয়েল মিলকে ১ লক্ষ টাকা, বিনোদ ওয়েল মিলকে ২ লক্ষ টাকা

মেসার্স ডিএস ওয়েল মিলকে ১ লক্ষ টাকা ও কপিলমুনি ওয়েল মিলকে ১ লক্ষ টাকাসহ মোট ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করেন। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২, ৪৩ ও ৪৫ ধারায় এসব জরিমানা আদায় করা হয়।

এসময় সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহিনুর রহমান জানান, অবৈধ প্রক্রিয়ায় ভেজাল পণ্য পাম, সুপার, রাইস ব্যান্ড, রং মিশিয়ে খাদ্যদ্রব্য প্রস্তুতপূর্বক প্রতারনা কার্যক্রম জিরো টলারেন্স বাস্তবায়নে জেলা প্রশাসকের নির্দেশনা বাস্তবায়নে এ অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।