× Banner
সর্বশেষ
আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত

পঞ্চগড়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় বোদা পৌর ক্রীড়া সংস্থার উদ্দোগে  ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

১৯ সেপ্টেম্বর বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে পঞ্চগড়-১ সংসদ সদস্য ও পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ নুরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক  আনোয়ার সাদাত সম্রাট।

বোদা পৌর ক্রীড়া সংস্থার সভাপতি রবিউল আলম সাবুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান সুজা, বোদা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি, বোদা উপজেলা  নির্বাহী অফিসার মোঃ আবু আওয়াল, বোদা বনিক সমিতির সভাপতি আজাহার আলী, আওয়ামীলীগ নেতা মোকলেছার রহমান জিল্লুর, মনিরুজ্জামান তানুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উদ্বোধনী দিনের খেলায় অংশ নেয় ধাক্কামারা ইউনিয়ন পরিষদ ফুটবল দল পঞ্চগড় বনাম রুহিয়া খেলোয়ার কল্যাণ সমিতি ঠাকুরগাঁও। এ সময় হাজার হাজার দর্শক খেলা উপভোগ করে।


এ ক্যটাগরির আরো খবর..