× Banner
সর্বশেষ
ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে এসএমই ও এমএসএমই খাত – শিল্পমন্ত্রী পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক, দাম না বাড়ানোর ইঙ্গিত – বাণিজ্যমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পঞ্চগড়ে সরকারী ভাবে ধান ক্রয় শুরু

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ জুন, ২০২০
পঞ্চগড়ে ধান ক্রয় শুরু

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:  পঞ্চগড় জেলার সদর উপজেলায় আনুষ্ঠানিকভাবে সরকারী ভাবে সরাসরি কৃষকদের কাজ থেকে ধান ক্রয় শুরু করেছে খাদ্য বিভাগ।

৭ জুন (রবিবার) পঞ্চগড় ধাক্কামারা খাদ্য গুদাম চত্ত্বরে সরকার নির্ধারিত ২৬ টাকা কেজি দরে ধান ক্রয় কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।

এ সময় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ বাবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহ আলম মিয়া ও পঞ্চগড় সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমানসহ কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইতিপূর্বে পঞ্চগড় সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩০৮ জন কৃষককে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়। ২৬ টাকা কেজি দরে প্রতি কৃষকের কাজ থেকে ১ মেট্রিক টন করে মোট ৩০৮ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..