× Banner
সর্বশেষ
কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর

পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ১৩টি ঘরবাড়ি পুড়ে ছাই

Kishori
হালনাগাদ: সোমবার, ১১ মে, ২০২০
পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ঘর পুড়ে ছাই

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে বোদা উপজেলায় ৬ পরিবারের ১৩টি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। রোববার গভীর রাতে জেলার বোদা উপজেলার বোদা সদর ও মাড়েয়া ইউনিয়নের (দুই ইউনিয়নের সীমানায়) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ধান, চালসহ গবাদি পশু পুড়ে গেছে। এতে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ৬টি পরিবারের লোক এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে।

বোদা ফায়ার সার্ভিস জানায়, বিদ্যুতের শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে ১৩টি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। দুটি গরু এবং দুটি ছাগল পুড়ে মারা গেছে। এসময় টুনিয়া রানী নামে এক নারী আহত হয়েছে। তাকে বোদা উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি আজ সোমবার সকালে অগ্নিকান্ড এলাকা পরির্দশন করে ক্ষতিগ্রস্থ্য পরিবারদের মাঝে শুনকো খাবারের প্যাকেট ও কম্বল বিতরণ করেন। এসময় বোদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মানিক উপস্থিত ছিলেন। অপর দিকে মাড়েয়া বামনহাট ইউপি চেয়ারম্যা আবু আনছার মো. রেজাউল করীম শামিম প্রত্যেক পরিবারকে এক হাজার করে টাকা প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..