× Banner
সর্বশেষ
ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২০০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

Dutta
হালনাগাদ: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
panchagar

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২০০ পিস ইয়াবাসহ মো: শাহাজিদ হোসেন শানজিদ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার (২৯ আগষ্ট) দিবাগত রাতে উপজেলার তীর্ণইহাট ইউনিয়নের তীর্ণইহাট বাজার এলাকা থেকে ইয়াবাসহ শাহাজিদ হোসেনকে আটক করা হয়। শাহজাদি হোসেন তেঁতুলিয়া উপজেলার দগরবাড়ী এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানার এস আই তপন কুমার রায়ের নেতৃত্বে একদল পুলিশ তীর্ণইহাট বাজার এলাকায় অভিযন চালিয়ে মো: শাহাজিদ হোসেনকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..