মেহেরপুর বড়বাজারে বাসি-পচা মাংস বিক্রি করার দায়ে বিক্রেতার জরিমানা

 মেহের আমজাদ,মেহেরপুরঃ বাসি ও পচা মাংস বিক্রি করার দায়ে মেহেরপুর বড় বাজারের শুকুর আলী নামের এক মাংস বিক্রেতার কাছে থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলাম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। জানা গেছে বড় বাজারের মাংস বিক্রেতা শুকুর আলীর কাছ থেকে গরুর মাংস কিনে নিয়ে যায়। ওই মাংস পচা গন্ধ দুর্গন্ধ বের হলে তিনি মাংস বিক্রেতাকে চ্যালেঞ্জ করেন। এসময় পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর মনিরুল ইসলাম মাংস পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন মাংস দিয়ে পচা দুর্গন্ধ বের হচ্ছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ আইন ৯ এর ৬১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। শুকুর আলী মেহেরপুর শহরের চক্রপাড়ার মকবুল হোসেনের ছেলে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।