× Banner
সর্বশেষ
গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের টিকা -এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠনের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী

নৌ-দুর্ঘটনায় জানমালের উদ্ধারে দেশে নেই পর্যাপ্ত ডুবুরি

admin
হালনাগাদ: সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশে সারা বছরই সাগরের উপকূলে, নদী কিংবা জলাশয়ে কোনও না কোনও নৌ-দুর্ঘটনা ঘটে। কিন্তু দুর্ঘটনার পর জানমালের উদ্ধারে দেশে ডুবুরি রয়েছে মাত্র ২৫ জন। আর সিলেট বিভাগে নেই একজনও ডুবুরি।

চলতি বছর শুধুমাত্র জাফলং ঘুরতে এসে পিয়াইন নদীতে ডুবে প্রাণ হারায় পাঁচজন পর্যটক। এক দশকে অর্ধশত পর্যটকের মৃত্যু হয়েছে এখানে। ফায়ার সার্ভিসের তথ্য মতে, গত বছর সিলেট অঞ্চলে ১৭টি নৌ-দুর্ঘটনায় প্রাণ হারায় ২৪ জন। আর সারা দেশে ১৫৯টি দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২২২ জন।

সংশ্লিষ্টরা জানান, নৌ-পথকে নিরাপদ ও জলাশয়ের দুর্ঘটনায় ক্ষতি কমিয়ে আনতে দেশের প্রতিটি ফায়ার স্টেশনে অন্তত দু’জন করে ডুবুরি থাকা দরকার।

দেশের ২৯৮টি ফায়ার স্টেশনে ৮ হাজার জনবলের মধ্যে ডুবুরি মাত্র ২৫ জন। এজন্য দেশের এক প্রান্তে দুর্ঘটনা ঘটলে অন্য প্রান্ত থেকে ডুবুরি গিয়ে উদ্ধার কাজ চালাতে হয়। এতে উদ্ধার তৎপরতায় কাঙ্ক্ষিত সফলতা আসছে না বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সিলেট বিভাগের চার জেলায় ১৯টি ফায়ার স্টেশন থাকলেও ডুবুরির পদ নেই একটিও। ফলে চাঁদপুর ও নারায়ণগঞ্জ থেকে দু’জন ডুবুরি এখানে সংযুক্তি দিয়ে কাজ চালানো হচ্ছে।

এদিকে, সিলেটে দুর্ঘটনার হার বেড়ে যাওয়ায় ২০ জন ফায়ারম্যানকে প্রশিক্ষণ দিয়ে ওয়াটার রেসকিউ টিম গঠন করা হয়েছে। সিলেট অঞ্চলে ফায়ার স্টেশন ১৯ থেকে বেড়ে হচ্ছে ৪০টি। সবগুলোতে দু’জন করে ডুবুরি পদ তৈরির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..