নোয়াখালী, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরা মুক্ত দিবস আজ

বিশেষ প্রতিবেদকঃ ১৯৭১ সালের এই দিনে মুক্ত হয় সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা জেলা। পাক হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয়ের পতাকা উড়ায় বাংলার দামাল ছেলেরা।

সাতক্ষীরা: ১৯৭১ সালের ২৯ এপ্রিল সাতক্ষীরার ভোমরা সীমান্তে শুরু হয় প্রথম সম্মুখ যুদ্ধ। ১৭ ঘণ্টাব্যাপী চলা এ যুদ্ধে তিনজন মুক্তিযোদ্ধা শহীদ হন। এ সময় নিহত হয় পাক হানাদারের ২ শতাধিক সদস্য। সবশেষ, সাত মুক্তিযোদ্ধার কাছে পরাস্ত হয়ে পাকিস্তানিরা পালিয়ে গেলে শত্রু মুক্ত হয় সাতক্ষীরা।

চুয়াডাঙ্গা: মুক্তিযুদ্ধ চলাকালীন চুয়াডাঙ্গা ছিলো দেশের দক্ষিণ-পশ্চিম রণাঙ্গনের প্রধান কার্যালয়। ৬ ডিসেম্বর সন্ধ্যায় পাকবাহিনীর সদস্যরা জেলার মাথাভাঙ্গা নদীর ব্রিজ বোমা দিয়ে উড়িয়ে দেয়, যাতে মুক্তিযোদ্ধারা তাদের অনুসরণ করতে না পারে। পরে ৭ ডিসেম্বর তারা চুয়াডাঙ্গা শহর ও আলমডাঙ্গা ছেড়ে চলে গেলে সম্পূর্ণ শত্রু মুক্ত হয় চুয়াডাঙ্গা।

নোয়াখালী: একাত্তরের এই দিনে শত্রু মুক্ত হয় নোয়াখালী। কমান্ডার মোশারেফ হোসেন ও মাহমুদুর রহমানের নেতৃত্বে ভোর থেকে শুরু হয় আক্রমণ। একপর্যায়ে রাজাকার ও পাক বাহিনীর প্রধান ঘাঁটি মাইজদী পিটিআই ট্রেনিং সেন্টার ছেড়ে পালাতে বাধ্য হয় তারা। এ সময় তারা আত্মসমর্পণ করলে শত্রুমুক্ত হয় নোয়াখালী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।