নোয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের আরএমওকে ঘিরে অনেক অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের আরএমওকে ঘিরে অনেক অভিযোগ
নোয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের আরএমওকে ঘিরে অনেক অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রাজিব আহমেদ চৌধুরীকে ঘিরে অনেক অভিযোগ ও আলোচনা-সমালোচনা চলছে।

সরকারের সিদ্ধান্তকে উপেক্ষা করে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ নিয়ে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এদিকে হাসপাতালের সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে অসদাচরণের অভিযোগও করেছেন কয়েকজন। পাশাপাশি কর্মস্থলে নিয়মিত উপস্থিত না থাকার কারণে দাপ্তরিক কার্যক্রম ও চিকিৎসাসেবা সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে রোগী ও স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন চিকিৎসা কর্মকর্তা অফিস সময়ে কর্মস্থলে না থাকায় প্রয়োজনের সময় তাকে পাওয়া যায় না। এতে অনেকে কাঙ্ক্ষিত চিকিৎসা পরামর্শ ও সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন।

এছাড়া অফিস সময়ের মধ্যে তিনি বিভিন্ন বেসরকারি হাসপাতালে গিয়ে রোগী দেখেন—এমন অভিযোগও রয়েছে।

রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, দায়িত্ব পালনকালে ডা. রাজিব আহমেদ চৌধুরীর আচরণ অনেক সময় রূঢ় হয়ে ওঠে। সামান্য বিষয়েও তিনি ক্ষুব্ধ হয়ে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগী।

জেলার বাসিন্দা সাগর আহমেদ চৌধুরী বলেন, “একজন আরএমও হিসেবে যদি সরকারি বিধি-নিষেধ অমান্য করার অভিযোগ সত্য হয়ে থাকে, তাহলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। রাষ্ট্রের একজন কর্মচারী হিসেবে তার দায়িত্বশীল আচরণ করা উচিত।”

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান অভিযোগ করে বলেন, “আরএমও নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিজের ইচ্ছামতো হাসপাতালে আসা-যাওয়া করেন। রোগী ও তাদের স্বজনরা প্রয়োজনের সময় তাকে ঠিকমতো পান না। প্রায়ই সময় রোগী ও স্বজনদের সঙ্গে খারাপ আচরণ করেন বলেও অভিযোগ রয়েছে। আমার সঙ্গেও তিনি খারাপ আচরণ করেছেন।”

তিনি আরও বলেন, “তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।” এবং রোগীদের সঠিক সময়ে চিকিৎসা সেবা যেনো নিশ্চিত করা হয়।

১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট করার বিষয়ে জানতে চাইলে  নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও)  ডা.রাজিব আহমেদ চৌধুরী বলেন, এটা আমার ব্যক্তিগত বিষয়। এই কথা বলে তিনি কল কেটে দেন।

এসব বিষয়ে জানতে চাইলে নোয়াখালীর সিভিল সার্জন ডা: আনোয়ার হোসেন বলেন,১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার বিষয়টি সহ সব বিষয়ে উর্ধতন কৃর্তপক্ষকে জানানো হয়েছে। এবং সবাই বিষয় গুলো জানেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।