মাদারীপুরের ডাসারে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান মাহমুদ, ডাসার উপজেলা বিএনপির প্উরস্পতাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাফিজুর রহমান, ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মাসুদ, উপজেলা আনসার কর্মকর্তা মো. হাসিবুল, সানমন্দি হাইস্কুলের প্রধান শিক্ষক সৈয়দা ইশরাত ইমাম, কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন এবং ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম,ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল রহমান আজাদ প্রমুখ।
এছাড়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে চুরি, ডাকাতি, জুয়া ও মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
পাশাপাশি উপজেলার নদী-নালা, খাল-বিল ও জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্তের কথা জানানো হয়।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।



