× Banner
সর্বশেষ
নবীগঞ্জে আনন্দ নিকেতনের আয়োজনে জমকালোভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি ড. রেজা কিবরিয়া  বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে আজ থেকে স্বর্ণের ভরি ২.৫ লাখ পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩৫৫৪ জন আজ সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু  আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল বিশ্বে শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, আগের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ আজ বুধবার (১৫ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ এপ্রিল (বুধবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আন্দামান সাগরে ট্রলার ডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ অন্তত ২৫০

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ  

Dutta
হালনাগাদ: বুধবার, ১৯ জুন, ২০২৪
বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু 

নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠেছে।  এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গতকাল মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের বাহারিপুর গ্রামে এই ঘটনা ঘটে।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম চলতি বছর স্থানীয় খলিফারহাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে। সেজান নামে এক কিশোর তাকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করতো। এসব কর্মকান্ডে সহযোগিতা করত একই এলাকার শুভ,মিরাজ সহ বেশ কয়েকজন কিশোর। ভিকটিম প্রেম প্রত্যাখ্যান করায় সেজান ভিকটিমকে অপহরণের হুমকি দেয়। মঙ্গলবার সন্ধ্যার দিকে ভিকটিমের বাবা মসজিদে নামাজ পড়তে যায়।  ওই সুযোগে সেজানসহ কয়েকজন কিশোর অস্ত্র নিয়ে তাদের বসত করে ঢুকে। পরবর্তীতে তারা কিশোরীর পরিবারের দুই সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে টেনে হিঁচড়ে বসত ঘর থেকে বের করে। পরে মোটরসাইকেলে করে অপহরণ করে নিয়ে যায়। এ সময় অপহরণকারীরা নগদ টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তবে অস্ত্র ঠেকিয়ে অপহরণের বিষয়টি সত্য না।


এ ক্যটাগরির আরো খবর..