× Banner
সর্বশেষ
ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের টিকা -এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি

নেতাদের প্রতি খালেদার নির্দেশ নির্বাচনী মাঠে থাকার

admin
হালনাগাদ: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টার: খালেদা জিয়া পৌর নির্বাচনে বিএনপির প্রার্থীদের পক্ষে প্রচার, মনিটরিংসহ সব ধরনের তৎপরতা চালাতে দলের শীর্ষ নেতাদের প্রতি নির্দেশ দিয়েছেন।

শীর্ষ নেতাদের সমন্বয়ে পৌর নির্বাচনে বিএনপির উচ্চপর্যায়ের কেন্দ্রীয় কমিটি এবং প্রতিটি বিভাগীয় পর্যায়ের পর্যবেক্ষক কমিটির নেতাদের আরো সক্রিয় হওয়ার তাগিদ দিয়েছেন তিনি। এ ছাড়া যারা এই কমিটির আওতায় থাকবেন না, সেই নেতারা তাদেরকে নিজ নিজ এলাকায় গিয়ে সার্বিক নির্বাচনী পরিস্থিতি তদারক ও মনিটরিং করারও নির্দেশ দেন বিএনপি প্রধান।

শনিবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান, দলের চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব এবং সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া এসব নির্দেশ দিয়েছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। রাত সোয়া ৯টার দিকে বৈঠকটি শুরু হয়ে শেষ হয় রাত সোয়া ১১টায়।

বৈঠকে সূত্র জানায়, বিএনপির এক নেতা বিএনপি নেত্রীর কাছে জানতে চান, জামায়াতের সঙ্গে সমঝোতার কোনো সম্ভবনা আছে কি না। এর জবাবে খালেদা জিয়া বলেন, জামায়াত যেহেতু নিজেদের থেকে কোনো যোগাযোগ করেনি, সেহেতু আর মাথা ঘামানোর দরকার নেই। আপনারা এলাকায় বিএনপির প্রার্থীদের পক্ষে নেমে যান।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, এয়ার ভাইস (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চৌধুরী কামার ইবনে ইউসুফ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার শাহজাহান ওমর, মেজর জেনারেল (অব.) রহুল আলম চৌধুরী, অ্যাডভোকেট আহমদ আজম খান, শামছুজ্জামান দুদু, আবদুল মান্নান, ইনাম আহমেদ চৌধুরী, ব্যারিস্টার হায়দার আলী, এ জেড এম জাহিদ হোসেন, সাবিহ উদ্দিন আহমেদ, এ এস এম আবদুল হালিম, যুগ্ম মহাসচিবদের মধ্যে মোহাম্মদ শাহজাহান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, গোলাম আকবর খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।

 


এ ক্যটাগরির আরো খবর..