নিহত-১, গ্রাম্য সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায়

 নিহত-১, গ্রাম্য সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায়

রংপুরের পীরগাছায় জমি জমা সংক্রান্ত বিরোধ মিটাতে গ্রাম্য সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় আব্দুল কাদের (৬৫) নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার ছাওলা ইউনিয়নের গাবুড়া গ্রামের নেছাব উদ্দিন বাজারে এ ঘটনা ঘটে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গাবুড়া গ্রামের গফুর বাদশার সাথে একই গ্রামের বকুল গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে উভয় পক্ষের লোকজন বিরোধ মেটাতে সালিশ বৈঠকে বসে। বৈঠকের এক পর্যায়ে বকুল ও তার লোকজন প্রতিপক্ষ গফুর বাদশার লোকজনের উপর হামলা চালায়।

এতে গফুর বাদশার পিতা আব্দুল কাদের গুরুতর আহত হলে তাকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিকাল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সাইদুল মন্ডল নামে একজনকে আটক করেছে পুলিশ।

পীরগাছা থানার ওসি (তদন্ত) দেবাশীষ কুমার রায় বলেন, সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় আব্দুল কাদের প্রামাণিক নামে একজন নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। বাকীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।