বর্তমান বাজারে কালোজিরায় সয়াবিন তেল মিশিয়ে বাজারজাত করার অভিযোগ পাওয়া যায়। সংবাদ শুনে শুক্রবার কামারখালী বাজার ঘুরে দেখা যায় কামারখালী বাজারের কালোজিরা মহাজন ব্যবসায়ী মহাদেব বিশ্বাস তিনি কামারখালী ডাক-বাংলার সামনে রাস্তার উপর পলিথিন বিছাইয়া কালোজিরার মধ্যে সয়াবিন তেল মিক্সড করে রোদে শুকাইয়া বাজারজাত করেন। তার সাথে আলাপ করে জানা যায় কালোজিরার কালার চক চক করার জন্য বাজারে ভালোভাবে বাজার জাত করে চড়া দামে বিক্রী করার জন্য তিনি এ কাজ করেন।
আরো জানা যায় তিনি ২০ কেজি কালোজিরার মধ্যে ১ কেজি সয়াবিন তেল মিক্রড করেন যার বাজার দাম ১ কেজি সয়াবিন তেল ১২০(একশত কুড়ি ( টাকা আর ১ কেজি কালোজিরার দাম খুচরা ৪০০(চারশত ) টাকা।
এই ভাবে তিনি কামারখালী, মধুখালী, মাগুরা, ঝিনাইদহ এবং বিভিন্ন স্থানে বাজার জাত করেন। তাই কালোজিরা মানুষ কাচা খাওয়া থেকে শুরু করে বিভিন্ন ভাবে ব্যবহার করে সেই হিসেবে ক্ষতির দিকটি বিবেচনা করার জন্য ভোক্তা অধিকার আইনের আওতায় প্রশাসনের হস্তক্ষেপ একান্ত প্রয়োজন বলে কালোজিরা সেবনকারীরা মনে করেন।


