× Banner
সর্বশেষ
নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন

র্যাবের হাতে চিকিৎসক আটক

admin
হালনাগাদ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০১৫

বরিশাল প্রতিনিধি: বরিশালের নিজ বাস ভবনের রোগী দেখার চেম্বার থেকে ডা. হারুন অর রশীদকে আটক করেছে র্যাব-৮ এর  সদস্যরা। রোগী ও স্বজনদের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।
র্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আলম জানান, ডা. হারুন অর রশীদ বর্তমানে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাক ,কান ও গলা বিভাগে চিকিৎসক হিসেবে দায়িত্বরত আছেন। তবে গত ৬/৭ বছর ধরে তিনি বরিশাল পুলিশ লাইনের সামনের সড়কের নিজ বাসভবনে চেম্বার বানিয়ে রোগী দেখা ও অপারেশন করে আসছেন।
আগস্ট মাসে তিনি অপারেশন করলে দুই নারীর মৃত্যু হয়। তার বিরুদ্ধে প্রতি বছরই ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ থাকায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনা হয়েছিল।
লেফট্যান্টে কর্নেল ফরিদুল আলম আরো জানান, এরপর থেকে ডা. হারুন তার বাসায় কোন ধরণের রোগী দেখা ও চিকিৎসা দিবেন না ও অপারেশন করতে পারবেন না বলে অঙ্গীকার করলে সতর্ক করে তাকে চলে যেতে বলা হয়।


এ ক্যটাগরির আরো খবর..