বিমান বাংলাদেশের ফ্লাইটে আর দেখা যাবে না ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’

বিমান বাংলাদেশের ফ্লাইটে আর দেখা যাবে না ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’
বিমান বাংলাদেশের ফ্লাইটে আর দেখা যাবে না ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দীর্ঘদিন ধরে প্রদর্শিত হয়ে আসা তানভীর মোকাম্মেল পরিচালিত দুই প্রশংসিত চলচ্চিত্র ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ আর প্রদর্শন না করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সম্প্রতি সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই দুই সিনেমার প্রদর্শনী বন্ধের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে।

চলচ্চিত্র দুটির পরিচালক ও প্রযোজক তানভীর মোকাম্মেলও বিষয়টি নিয়ে ফেসবুকে একাধিক পোস্ট শেয়ার করেছেন।

দেশের চলচ্চিত্রে বিশেষভাবে প্রশংসিত ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ বিভিন্ন বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে।

তানভীর মোকাম্মেল পরিচালিত ‘লালসালু’ ২০০১ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সৈয়দ ওয়ালীউল্লাহর বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, আলী যাকের, তৌকীর আহমেদ, মেহবুবা মাহনূর চাঁদনী, আমিরুল হক চৌধুরী, চিত্রলেখা গুহ, রওশন জামিল ও মুনিরা ইউসুফ মেমীসহ আরও অনেকে।

অন্যদিকে, ‘চিত্রা নদীর পারে’ মুক্তি পায় ১৯৯৯ সালে। ১৯৪৭ সালের দেশভাগ ও সেই সময়ের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মমতাজউদ্দীন আহমেদ, আফসানা মিমি, তৌকীর আহমেদ, রওশন জামিল ও সুমিতা দেবীসহ অন্যরা।

দীর্ঘদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে সিনেমা দুটি প্রদর্শিত হয়ে আসার পর হঠাৎ তা বন্ধের সিদ্ধান্তের কারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিউজ ডেস্ক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।