× Banner
সর্বশেষ
রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের

নির্বাচনী মিডিয়া সেন্টার চালু

admin
হালনাগাদ: বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮

জাতীয় সংসদ নির্বাচনের তথ্য সরবরাহের জন্য রাজধানীর সোনারগাঁও হোটেলে মিডিয়া সেন্টার চালু করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর মাঝরাত পর্যন্ত এ সেন্টার অব্যাহতভাবে খোলা থাকবে।
বুধবার দুপুর ১২টায় তথ্য সচিব আবদুল মালেক এ সেন্টারের কার্যক্রম চালু করেন। পররাষ্ট্র সচিব মো: শহীদুল হক এবং প্রধান তথ্য অফিসার কামরুন নাহারসহ নির্বাচন কমিশন এবং তথ্য, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
উপস্থিত সাংবাদিকদের তথ্যসচিব বলেন, দুটি হটলাইনের মাধ্যমে সার্বক্ষণিক নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রেখে মিডিয়া সেন্টার থেকে তথ্য ও অনলাইনসংযোগ সেবা দেয়া হবে। এজন্য মিডিয়া সেন্টারে তথ্য মন্ত্রণালয়ের ৫ জন কর্মকর্তা সার্বক্ষণিক কাজ করবেন।এছাড়া, বিটিভিতে প্রচারিত নির্বাচনী ফলাফলও ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে মিডিয়া সেন্টারের দু’টি মনিটরে দেখানো হবে, বলেন সচিব আবদুল মালেক।
দেশি-বিদেশি সকল গণমাধ্যমকর্মীই মিডিয়া সেন্টারের সেবা নিতে পারবেন উল্লেখ করে তথ্যসচিব বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনায় তথ্য মন্ত্রণালয়ের তথ্য অধিদপ্তর স্থাপিত এ মিডিয়া সেন্টার নির্বাচন কমিশন এবং তথ্য, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে পরিচালিত হচ্ছে যা গণমাধ্যমকর্মীদের প্রয়োজনীয় তথ্য দিয়ে হৃষ্ট করতে সক্ষম হবে।
পররাষ্ট্র সচিব মো: শহীদুল হক এরপর সাংবাদিকদের বলেন, বিদেশি ২শ’ পর্যবেক্ষক ও ৫০ সাংবাদিকসহ দেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের আগামী ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত এখান থেকে যাবতীয় তথ্য দেয়া হবে। পাশাপাশি এ সেন্টার বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা ও ভিসা সংক্রান্ত পরামর্শ দেবে বলেও জানান তিনি।
প্রধান তথ্য অফিসার কামরুন নাহার এসময় মিডিয়া সেন্টারের সেবা গ্রহণ করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান ও সেবার মনোভাব নিয়ে কাজের জন্য কর্তব্যরত সকল কর্মকর্তা-কর্মচারিদের নির্দেশ দেন।
সোনারগাঁও হোটেলের সুরমা হলে মিডিয়া সেন্টারটিতে একটি ‘ওয়র্কস্টেশন’ ও একটি ‘ব্রিফিং’ কক্ষ রয়েছে। পাশাপাশি বিদেশি পর্যবেক্ষকদের জন্য নিরালা হলে বসার ব্যবস্থা রেখেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


এ ক্যটাগরির আরো খবর..