× Banner
সর্বশেষ
অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ টেকসই ও নিরাপদ উপকূলীয় অবকাঠামো গড়ে তোলা সময়ের দাবি – পানিসম্পদ মন্ত্রী অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে কর্মবিরতি, থমকে যায় আমদানি-রপ্তানির গতি কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে – কৃষিমন্ত্রী Sports and Culture are Key to Communal Harmony in the Hill Tracts: Chittagong Hill Tracts Affairs Minister রোহিঙ্গা ক্যাম্পে লার্নিং সেন্টার পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল: প্রতিদিন ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য গোপালগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা মা হলেন সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক – সমাজকল্যাণ মন্ত্রী

ডেস্ক

নির্বাচনকে ঘিরে অশান্তি সৃষ্টি করলে কঠোরভাবে প্রতিহত করা হবে -পরিকল্পনামন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
কঠোরভাবে প্রতিহত করা হবে

বিএনপি চায় নির্বাচনকে সামনে রেখে ঘরে ঘরে দাঙ্গা হাঙ্গামা লাগাতে। নির্বাচনকে ঘিরে যারা অশান্তি সৃষ্টি করতে চাইবে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। আল্লাহ ছাড়া নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে উপকারভোগীদের মাঝে ৭৮ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা চাই সবাই নির্বাচনে আসুক। আমরা ঝগড়া বিবাদে নেই। সুষ্ঠু সুন্দরভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করুক, কাজেই  নির্বাচন হবেই, হবে।
তিনি আরও বলেন, তারা ভোট চায় না, তারা জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা চায় কেউ এসে তাদের ক্ষমতা দিয়ে দেবে, আর তারা দেশকে লুট করবে। এ সুযোগ তারা পাবে না। দাঙ্গা হাঙ্গামা করে ক্ষমতায় আসা যাবে না।

পরিকল্পনামন্ত্রী বলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজ এই শীতেই শুরু হবে। হাওরের মানুষ এগিয়ে যাক। মেডিকেলের কাজও দ্রুত শেষ হচ্ছে। বিটাকের কাজ চলমান, টেক্সটাইল ইনস্টিটিউট হয়েছে। এসব কিছু সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মনে রাখতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের আমূল পরিবর্তন হয়েছে। মানুষের ভাগ্যের পরিবর্তনে নিরলসভাবে কাজ করছে সরকার। গত ১২/১৩ বছরে যত উন্নয়ন হয়েছে বিগত ৫০ বছরেও এত উন্নত দেখেনি দেশের মানুষ। এখন মানুষের জীবনযাত্রার মান বহুদূর এগিয়ে গেছে। শিক্ষা, চিকিৎসা ও বিদ্যুতে আমরা অকল্পনীয় উন্নয়ন করেছি। তাই আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগের সাথেই থাকতে হবে।

‘বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা’ শীর্ষক পাইলট প্রকল্পের আওতায় বঙ্গবন্ধু মডেল গ্রাম সমবায় সমিতি লিমিটেড ডুংরিয়ার উপকারভোগীদের ৮৭ জনকে ৭৮ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

বঙ্গবন্ধু মডেল গ্রাম ডুংরিয়ার সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার উজ জামান, সিলেট বিভাগীয় যুগ্ম নিবন্ধন জিয়াউল হক, সদর উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী ও ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মদন মোহন রায়।


এ ক্যটাগরির আরো খবর..