আগামী ৪ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চান জামায়াত

আগামী ৪ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চান জামায়াত

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চান জামায়াত। আজ বায়তুল মোকাররম উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশ করার কথা ছিল। অনুমতি না পেয়ে আগামী ৪ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে আবেদন করেছে বাংলাদেশে জামায়াতে ইসলামী।

আজ মঙ্গলবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় ডিএমপি কার্যালয়ে গিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবদুর রাজ্জাকের নেতৃত্বে জামায়াতের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল এ আবেদন জমা দেন।

আবেদন জমা দেওয়ার পর আবদুর রাজ্জাক বলেন, বায়তুল মোকাররম উত্তর গেটে আজ শান্তিপূর্ণ সমাবেশ করার কথা ছিল। সেজন্য ডিএমপিতে আবেদন করলেও সাড়া মেলেনি। তাই নতুন করে আগামী ৪ আগস্ট (শুক্রবার) সমাবেশ করার ঘোষণা করেছে জামায়াত। তবে, এবার বায়তুল মোকাররমের বদলে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে সার্বিক সহযোগিতা চেয়ে ডিএমপি কমিশনার কার্যালয়ে আবেদন করা হয়েছে।

জামায়াতের আবেদনটি ডিএমপি সদর দপ্তরের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) সৈয়দ মামুন মোস্তফা গ্রহণ করেছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, এক দশকের বেশি সময় পর চলতি বছরের ১০ জুন ঢাকায় সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। ওই সমাবেশ থেকে দলটির নিবন্ধন ফিরিয়ে দেওয়াসহ চার দফা দাবি তুলে ধরা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।