নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাজধানীতে

স্টাফ রিপোর্টার: রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে শারদীয় দুর্গাপূজা, আশুরা ও দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলাকে কেন্দ্র করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) কার্যালয়ে কে-৯ ইউনিটের ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আছাদুজ্জামান মিয়া বলেন, রাজধানীতে সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা রোধে গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ, আনসার সদস্য, র‌্যাব ও ডগ স্কোয়াড নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।

তিনি বলেন, ‘কে-৯ ইউনিটের ট্রেনিং সফলভাবে শেষ হয়েছে। আশা করছি আইনশৃঙ্খলা রক্ষায় এ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।