× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

নিউজিল্যান্ড দ্বিস্তর টেস্টের পক্ষে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬

ক্রীড়া ডেস্ক : নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড দুই স্তরে টেস্ট খেলার প্রস্তাবের পক্ষে।

এ ব্যাপারে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান ডেভিড হোয়াইট ক্রিকইনফোকে বলেছেন, আমরা (দুই স্তর কাঠামোর) বড় সমর্থক। টেস্ট ক্রিকেটে এরই মধ্যে নিউজিল্যান্ডে অনেক আগ্রহ রয়েছে। তবে যদি উত্তরণ-অবনমন এবং বিজয়ী রেখে যদি একটি প্রতিযোগিতা করা যায় তাহলে এটা আগ্রহ আরো বাড়াবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।’

অবশ্য দ্বিস্তর টেস্ট যদি চালু হয়েও যায়, এতে নিচের স্তরে থাকা দলগুলো যেন আর্থিকভাবে ক্ষতি বা বৈষম্যের মুখে না পড়ে,  সেটিও ভেবে দেখতে হবে বলে মনে করেন হোয়াইট।

টেস্ট ম্যাচ পাঁচ দিনের বদলে চার দিনে নিয়ে আসার প্রস্তাবও দিলেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান, ‘যদি তিন টেস্টের একটা সিরিজ হয় তাহলে খেলা হয় চার সপ্তাহ ধরে। চার সপ্তাহ অনেক লম্বা একটা সময়। তবে চার দিনের তিন ম্যাচের সিরিজ হলে সেটা তিন সপ্তাহের মধ্যে শেষ করা যাবে। এক সপ্তাহ বাঁচানো সম্ভব হবে।’

গত জুনে টেস্ট ক্রিকেটকে দুই স্তরে নিয়ে যাওয়ার প্রস্তাব উপস্থাপন করেন আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের সেরা সাতটি দলকে নিয়ে প্রথম স্তর, শেষ তিন দল এবং নতুন দুই দল নিয়ে দ্বিতীয় স্তর প্রবর্তনের কথা বলা হয়।

শুরু থেকেই দ্বি-স্তর কাঠামোর বিপক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট (বোর্ড)। বিসিবি মনে করে, এটি চালু হলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। তাছাড়া সেরা দলগুলোর সঙ্গে খেলার সুযোগ না থাকলে ক্রিকেটে উন্নতি আরো অনেক কঠিন হবে।


এ ক্যটাগরির আরো খবর..