× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

আজ বলাই চাঁদ মুখোপাধ্যায় এর জন্মদিন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬

বিনোদন ডেস্ক: বনফুল তার আসল নাম বলাই চাঁদ মুখোপাধ্যায়। তিনি একাধারে কথাসাহিত্যিক, নাট্যকার ও কবি ।  জন্ম ১৮৯৯ সালের ১৯ জুলাই বিহারের মনিহারীতে । আদি নিবাস হুগলীতে ।

এই  বাঙালি লেখকের লেখাপড়া ইংরেজি স্কুলে । আইএসসি পেরিয়ে অধ্যয়ন মেডিক্যাল কলেজে । অথচ সাহিত্যের প্রতি ঝোঁক ছিল তার সীমাহীন । তাই সাহিত্য চর্চায় আজীবন নিবেদিত ছিলেন ।

লেখালেখি শুরু তাঁর কৈশোর থেকেই । শিক্ষকদের কাছ থেকে নিজের নাম লুকাতে তিনি ‘বনফুল’ ছদ্মনামের আশ্রয় নেন। ১৯১৫ সালে  স্কুলে পড়ার সময় ‘মালঞ্চ’ নামের পত্রিকায় একটি কবিতা প্রকাশের মধ্য দিয়ে তাঁর সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটে। পরে প্রবাসী, ভারতী এবং সমসাময়িক অন্যান্য পত্রিকায় ছোটগল্প প্রকাশ হতে থাকে তাঁর ।

লেখক হিসেবে বনফুল হাজারেরও বেশি কবিতা, ৫৮৬টি ছোট গল্প, ৬০টি উপন্যাস, ৫টি নাটক, জীবনী ছাড়াও অসংখ্য প্রবন্ধ রচনা করেছেন। ২২ খণ্ডে প্রকাশিত হয়েছে তাঁর রচনাবলীসমগ্র  ।

১৯৬৮ সাল থেকে স্থায়ীভাবে কলকাতায় বসবাস করতে শুরু করেন। ১৯৭৯ সালের ৯ ফেব্রুয়ারি  কলকাতা শহরে তাঁর মৃত্যু হয়।


এ ক্যটাগরির আরো খবর..