সরকারের শিক্ষা বৃত্তি নিয়ে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেল হরিজন সম্প্রদায়ের বিকি

পলাশ দত্তঃ  সরকারের সবার জন্য শিক্ষা কর্মসূচির আওতায় শিক্ষা বৃত্তি নিয়ে লেখাপড়া চালিয়ে হরিজন সম্প্রদায়ের কিশোর বিকি এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে।

সরেজমিন খোঁজ নিয়ে যানা যায়, জেলার পাঁচবিবি বাজারের পরিচ্ছন্নতাকর্মী শানু বাস্কো ও রানি বাস্কোর ছেলে বিকি কুমার হরিজন স্থানীয় লালবিহারি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। খবর বাসসের।সম্প্রতি ঘোষিত ফলে বিকি হরিজন গোল্ডেন জিপিএ-৫ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। সে পিইসি ও জেএসসিতেও গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল। বাবা-মায়ের আদর স্নেহ সেভাবে পাওয়ার সুযোগ না হলেও নিয়মিত ৬-৭ ঘন্টা লেখাপড়া করত বলে জানায়।সমাজের অনগ্রসর ও অবহেলিত সম্প্রদায়কে লেখাপড়ায় এগিয়ে নেওয়ার জন্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ভাতা ও শিক্ষা ভাতা প্রদান করা হচ্ছে। এ ছাড়া নানামুখী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে বর্তমান শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার।

বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার হচ্ছে কোনো ব্যক্তি নিরক্ষর থাকবে না। ছেলের ভালো ফলে খুশির অন্ত নেই বাবা-মায়ের।

বাবা শানু বাস্কো বলেন, ভোরে কাজে যাওয়ার কারণে ছেলের সঙ্গে ঠিকমতো দেখাই হতো না। মা রানি বাস্কো ছেলের ভালো ফলের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।